বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু শ্রমিক হিসেবে নন, মালয়েশিয়ায় ব্যবসায়ও করতে পারেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধিশালী ও ব্যবসাবান্ধব দেশ মালয়েশিয়া। টেকসই অর্থনৈতিক ভিত্তির কারণে মালয়েশিয়াকে শুধু এশিয়ায় নয়, বরং সমগ্র পৃথিবীর কাছেই এখন উন্নয়নের রোল মডেল হিসেবে দেখা হয়।

photo-1481169743

মালয়েশিয়ার এই উন্নয়নের পেছনে বাংলাদেশিদের অবদানও কম নয়। কারণ, প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করেন দেশটিতে। বাংলাদেশি শ্রমিকদের শ্রম-ঘামে গড়ে উঠেছে দেশটির বহু আকাশচুম্বী ভবন। শ্রমবাজার হিসেবে মালয়েশিয়া সব সময়ই বাংলাদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয় স্থান ছিল। তবে এখন শুধু শ্রমিকদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্যও প্রধান আকর্ষণ হতে পারে দেশটি।

কারণ সঠিক পরিকল্পনা, বাস্তবসম্মত ধারণা নিয়ে যে কেউই মালয়েশিয়ায় ব্যবসা করতে পারেন। এ মুহূর্তে দেশটিতে রয়েছে স্বল্প, মাঝারি বা বড় পুঁজির ব্যবসায়ীদের জন্য মূলধন বিনিয়োগের আদর্শ বাজার। প্রয়োজনীয় কাগজপত্র আর পরিশ্রম করার মানসিকতা থাকলে মালয়েশিয়ায় যেকোনো বৈধ ব্যবসা করা যায়।

বিভিন্ন সমস্যা ও আন্তর্জাতিক কারণে গত ১১ মাস ধরে মালয়েশিয়ায় বিজনেস মাইগ্রেশন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দীর্ঘ সময় এ পদ্ধতি বন্ধ থাকার পর সম্প্রতি আবার তা চালু হয়েছে। শুরু হয়েছে ফাইল প্রসেসিংয়ের কাজ। নতুন কিছু আইন সংযোজন ও বিয়োজনের পর বাংলাদেশিরা এখন বিজনেস মাইগ্রেশন করতে পারবেন।

বর্তমান পরিস্থিতি, সুযোগ-সুবিধা ও নতুন আইনকানুন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় আন্তর্জাতিক অভিবাসন আইন বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওয়ার্ল্ড ওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, স্বল্প বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া আসলেই একটি ভালো বাজার। সেখানে জমি লিজ নিয়ে কৃষি খামার, মাছ চাষ, গবাদি পশুর খামার, নিত্যপণ্যের দোকান, গাড়ি-সংক্রান্ত ব্যবসা, খাবার বা আবাসিক হোটেল, বিভিন্ন বিখ্যাত চেইনশপের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বা তথ্যপ্রযুক্তিবিষয়ক ব্যবসা করা যায় সহজেই।

মালয়েশিয়ায় ব্যবসা করার নিয়ম সম্পর্কে এই আইনজীবী বলেন, এ জন্য প্রথমেই একটি কোম্পানি খুলতে হবে। মালয়েশিয়ায় দুভাবে কোম্পানি খোলা যায়। মালয়েশিয়ায় অফশোর কোম্পানি বা আন্তর্জাতিক কোম্পানির অধীনে শতভাগ বিদেশি শেয়ারে বা প্রাইভেট লিমিটেড (Sdn. Bhd.) কোম্পানির মাধ্যমে নিয়োগ পাস নিয়েও যে কেউ বৈধ ভিসা নিয়ে সপরিবারে বসবাস ও ব্যবসা করতে পারেন। আন্তর্জাতিক কোম্পানির অধীনে বিজনেস রেসিডেন্স ভিসা বা প্রাইভেট লিমিডেট কোম্পানির মাধ্যমে কোম্পানি গঠন করলে পাঁচ বছর পর মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া যায় বেশ সহজেই। এ ছাড়া দুই বছর পরপর ভিসা নবায়ন করে আজীবন দেশটিতে বসবাস করা যায়। নতুন আইন অনুযায়ী প্রতিটি রেজিস্টার্ড কোম্পানিকে ESD-এর অধীনে নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে নিবন্ধন বাতিল হওয়ার সুযোগ থাকে না। যদিও নতুন আইনে সময় ও ব্যয় দুটোই বেড়েছে, তবে এখন মালয়েশিয়ায় ব্যবসা করার বিষয়টি মোটেও অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তাই মালয়েশিয়ায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের দ্রুত শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদ ও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তৈরি হওয়ার পরামর্শ দিলেন এই অভিবাসন আইন বিশেষজ্ঞ। সেইসঙ্গে ব্যবসার পরিকল্পনাটি প্রস্তাবনা আকারে তৈরি করে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজু আরো জানান, বাংলাদেশের যেকোনো নাগরিক তাঁর প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী মালয়েশিয়ার RPT-Talent/ Talent Visa নবায়নযোগ্য ভিসার মাধ্যমে ১০ বছরের স্বীকৃতিসহ পাঁচ বছরের স্টিকার নিয়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার ব্যবস্থা করতে পারেন। যাঁরা অল্প সময়ের কোনো প্রশিক্ষণ নিতে চান, তাঁরা নিতে পারেন এক বছরের ট্রেনিং ভিসা। অন্যদিকে বয়স্করা আবেদন করতে পারেন ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ এই স্কিমের অধীনে।

কয়েক বছর ধরে মালয়েশিয়ায় বাংলাদেশের নাগরিকদের বিজনেস রেসিডেন্স ভিসাসহ অন্য ভিসা নিয়ে কাজ করছেন আন্তর্জাতিক অভিবাসন আইন বিশেষজ্ঞ ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজু। তাঁর হাত ধরে অনেকেই নিয়েছেন মালয়েশিয়ার নাগরিকত্ব।

মালয়েশিয়ায় কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, অ্যাকাউন্ট খোলাসহ ব্যবসা করতে সব ধরনের আইনগত সহযোগিতা করে আসছেন এই আইনজীবী। মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সততাই তাঁর একমাত্র পুঁজি। প্রকৃত ও যোগ্য বাংলাদেশের নাগরিকদের সঠিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে সঠিক রাস্তা দেখানোই তাঁর মূল কাজ। মিথ্যার আশ্রয় না নিয়ে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কাগজপত্র দাখিল করলে কোনো প্রার্থীর আবেদনই প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে না বলেও উল্লেখ করেন তিনি।

মালয়েশিয়ার নাগরিকত্ব পেতে বা বিজনেস রেসিডেন্স ভিসা পেতে কী করতে হবে, সে বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন [email protected] বা [email protected] এই ই-মেইল ঠিকানায়। এ ছাড়া আরো জানতে ভিজিট করতে পারেন www.wwbmc.com. ওয়েবসাইটে।

সরাসরি ড. শেখ সালাহউদ্দিনের সঙ্গে WhatsApp or Viber এ কথা বলতে পারেন +৬০১৪৩৩০০৬৩৯ এই নম্বরে। অথবা চাইলে ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৫১ সোনারগাঁও জনপথে অবস্থিত খান টাওয়ারে ওয়ার্ল্ড ওয়াইড মাইগ্রেশন লিমিটেডের অফিসেও সরাসরি এসে খোঁজ নিতে পারেন যে কেউ।

প্রাথমিক তথ্যের জন্য ফোন করতে পারেন ০১৯৬৬০৪১৫৫৫, ০১৯৭৭০১৪৭৭৮, ০১৯৬৬০৪১৮৮৮, ০১৯৬৬০৪১৩৩৩, ০১৯৯৩৮৪৩৩৪০ নম্বরগুলোতে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ