,

ঢাবির ‌‌‘ঘ’ ইউনিটে ভর্তি স্থগিতের জন্য লিগ্যাল নোটিশ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে অনিয়িমের অভিযোগ ওঠায় এ পরীক্ষা পুনরায় নেয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী।৪৮ ঘণ্টার মধ্যে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পক্রিয়া স্থগিত না করলে উচ্চ আদালতে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়ে এ নোটিশ পাঠানো হয়েছে।

image-9815

বুধবার ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিবুল হাসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আ স ম সায়েম আলী ডাকযোগে বিশ্ববিদ্যালয়ে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে মেধাতালিকায় স্থান দেয়া হয়েছে। ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

নোটিশে আরো বলা হয়, বিভিন্ন পত্রিকায় এসেছে ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। এতে প্রকৃত মেধাবীদের যথাযথ মূল্যায়ন হয়নি।

ইউজিসির চেয়ারম্যান, সচিব, ঢাবির উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে ‘ঘ’ ইউনিটের ভর্তি জালিয়াতির অভিযোগে ভাইভা দিতে আসলে তিনজনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ঘ’ ইউনিটে বাণিজ্য বিভাগে তৃতীয় স্থান থাকা অয়ন দাস কুমারকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে