বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্সে ভাটা: শ্রমবাজার দখলে প্রতিবেশী দেশগুলো

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়ে দীর্ঘদিন ধরে খরা চলছে। এ খাতে মন্দাভাব যেন কাটছেই না। অন্যদিকে বাংলাদেশী শ্রমিক সম্পর্কে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নেতিবাচক ধারণা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে। রয়েছে বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে প্রতিযোগী দেশগুলোর নানা সমালোচনা ও অপপ্রচার। এ ধরনের অপপ্রচার দীর্ঘদিন ধরেই চলছে। কিন্তু এর মোকাবিলায় কোনো কার্যকর কৌশল গড়ে তুলতে পারেনি বিদেশে বাংলাদেশী মিশনগুলো।

 

image-9797
এই সুযোগে এসব শ্রমবাজার দখল করছে বাংলাদেশের প্রতিবেশী কয়েকটি দেশ। আর এ ধাক্কাই সামলাতে পারছে না রেমিটেন্স আয়। এর আগে দীর্ঘ ২১ বছরের মধ্যে প্রথমবারের মতো রেমিট্যান্স প্রবাহ সাড়ে ৭ শতাংশ কমে গিয়েছিল ২০১৩-১৪ অর্থবছরে।

এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স কমেছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর একক মাস হিসেবে শুধু গত অক্টোবরে কমেছে প্রায় ৮ শতাংশ।

ডলারের বিপরীতে বিভিন্ন দেশে মুদ্রার মূল্যমান হ্রাস, তেলের দাম কমার প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের আয় কমে যাওয়া এবং অবৈধ চ্যানেল ব্যবহার করে দেশে অর্থ পাঠানোর প্রবণতা বাড়াসহ বিভিন্ন কারণে রেমিট্যান্স কমছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

উল্লেখ্য, বাংলাদেশের মোট রেমিট্যান্স আয়ের প্রায় ৬০ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের আটটি দেশ থেকে। মধ্যপ্রাচ্যের দেশ থেকে চার মাসে রেমিট্যান্স এসেছে ২৪৪ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের ৫৭ শতাংশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশ থেকে এসেছে ১৮১ কোটি ডলার বা ৪৩ শতাংশ। গত অর্থবছরে মোট রেমিট্যান্স আয়ের ৫৭ শতাংশ এসেছিল মধ্যপ্রাচ্যের দেশ থেকে। তার আগের অর্থবছরে এসেছিল ৫৯ শতাংশ।

জনশক্তি রফতানি বৃদ্ধির পরও রেমিট্যান্স কমার কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, যেসব দেশে বাংলাদেশী শ্রমিকরা বেশি থাকেন সেসব দেশের অধিকাংশেরই মুদ্রামান ডলারের বিপরীতে কমেছে। এতে করে আগের চেয়ে বেশি অর্থ পাঠালেও ডলারে রূপান্তরের পর তা কমে যাচ্ছে। এছাড়া তেলের দাম কমার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের আয় কমেছে। সব মিলিয়ে রেমিট্যান্স কিছুটা কমছে। তবে পরিস্থিতি এমন থাকবে না বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৯২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল এক হাজার ৫৩২ কোটি ডলার। চলতি বছর কম এসেছে প্রায় ৪০ কোটি ডলার, যা টাকার অঙ্কে প্রায় তিন হাজার কোটি টাকা।

রেমিট্যান্সের ৬৭ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে; গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে হারে শ্রমিক ফিরে এসেছে একই হারে যায়নি। বরং কয়েকটি দেশ শ্রমিক নেয়া প্রায় নিষিদ্ধ করেছে। এর মোকাবিলায় নতুন বাজার সন্ধান করে পাল্টা সেসব দেশে বাংলাদেশের শ্রমশক্তি রফতানি করা সম্ভব হয়নি। ফলে রেমিট্যান্স প্রবাহ দিন দিন কমে যাচ্ছে।

জানা যায়, বাংলাদেশের শ্রমবাজার দখল করেছে ভারতসহ অন্যান্য দেশ। দ্বিতীয়ত, প্রবাসীরা দেশে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠান ফ্ল্যাট, বাড়ি কেনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য; কিন্তু গত কয়েক বছর ধরে অন্যান্য খাতের মতো আবাসন খাতেও ধস নেমেছে। কয়েক বছর ধরে আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ বন্ধসহ নানা প্রতিকূলতায় এ খাতে খারাপ অবস্থা বিরাজ করেছে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগের উৎসাহ হারিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। সে কারণে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।

তৃতীয়ত, বিনিয়োগ মন্দার কারণে ডলারের চাহিদা কমে গেছে। আর ডলারের চাহিদা কমে যাওয়ায় টাকার বিপরীতে ডলারের মূল্য কমে গেছে। এর পাশাপাশি চাহিদা অনুযায়ী বিদেশে নতুন শ্রমবাজারের সন্ধান ও সে অনুয়ায়ী দক্ষ লোকবল তৈরির প্রশিক্ষণ দেয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এক ডেপুটি গভর্নর বলেন, রেমিট্যান্সের প্রধান উৎস মধ্যপ্রাচ্য থেকে গত কয়েক বছর ধরে যে হারে শ্রমিক ফিরে এসেছে ওই হারে যায়নি। সে কারণে মূলত রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। তিনি আশঙ্কা করেন, যে হারে কমে গেছে তা অব্যাহত থাকলে সামনে চলতি হিসাবের ভারসাম্য নেতিবাচক হয়ে পড়বে। বিনিয়োগ চাহিদা সৃষ্টি হলে বৈদেশিক মজুদের সঠিক সামলা দেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, পরিস্থিতি উত্তরণের জন্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকে কেন শ্রমিক ফিরে আসছে তার কারণ অনুসন্ধান করতে হবে। যেসব কারণে ফিরে আসছে তার সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সাথে দক্ষ শ্রমিক পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ