বাগেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
মোংলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুদমুখী এলাকার বাদামতলী খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধে নিহত দুজন বনদুস্য। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২২৭টি গুলি ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
র্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, বন্দুকযুদ্ধে দুই বনদস্যু ঘটনাস্থলে নিহত হয়েছে। বাদামতলী এলাকায় এখনো র্যাবের অভিযান অব্যাহত আছে।











