বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ

cb4নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে শ্রদ্ধ নিবেদনের জন্য মসজিদের বারান্দায় তার মরদেহ রাখা হয়। এরপর মরদেহ ময়মনসিংহে তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ মসজিদে আনা হয়।

জানাজার আগে তার ছোট ভাই মাহমুদুল হক রিপন বলেন, ‘আমার ভাই আমাদের চেয়ে আপনাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। তার চলার পথে কোন ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। কোনও দেনা-পাওনা থাকলে আমি পরিশোধ করে দেবো। আমার ভাইকে আপনারা সবাই মাফ করে দেবেন।’

শাকিলের জানাজায় অংশ নেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, দফতর সম্পাদক আবদুল সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য আকতারুজ্জামান, মির্জা আজম, এমএম কামাল হোসেন, ইকবাল হোসেন অপু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর এবং মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জানাজা শেষে ১১টা ২০ মিনিটে লাশ ময়মনসিংহ শহরের উদ্দেশে একটি অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়।

আজ বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের পৌর শহরের কবর স্থানে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ