,

শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন

323500নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদসহ তিন সদস্যে মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত সম্পন্ন করেন।

মেডিকেল বোর্ডের অন্য ২ সদস্য হলেন, সহকারী অধ্যাপক একে এম শফিউজ্জামান (খায়ের), প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

সোহলে মাহমুদ সাংবাদিকদের বলেন, শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীর থেকে রক্ত, ইউরিন, হার্ট ও ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে।

সোহেল মাহমুদ আরও বলেন, শরীরে কোনো বিষক্রিয়া আছে কী না, এজন্য এসব সংগ্রহ করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

এর আগে পৌনে ৮টায় তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে ঢামেক নেওয়া হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ সময় মরদেহের সঙ্গে ছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় মাহবুবুল হক শাকিলের। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে