বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লুই কানের মূল নকশা খোলা হচ্ছে আজ , আসছে সফট কপিও

1461499273915_5949নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ভবনযুক্তরাষ্ট্র থেকে আসা লুই আই কানের প্রণীত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের মূল নকশার বাক্স আজ বুধবার খোলা হচ্ছে। ৪১ টি বাক্সে আসা চার সেট নকশার মধ্যে একটি সেট মিলিয়ে, তা প্রধানমন্ত্রীকে দেখানো হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এদিকে মূল নকশার হার্ড কপির পাশাপাশি শিগগিরই সফট কপিও যুক্তরাষ্ট্র থেকে আসবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে লুই কানের প্রণীত ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে। স্থাপত্য অধিদফতর ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা আজ (মঙ্গল) এসব নকশা মিলিয়ে দেখার কথা।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, সোমবার রাতে সংসদের অধিবেশন শেষে স্পিকার ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন স্পিকারের কার্যালয়ে এ বিষয়ে বৈঠক করেন। সেখানে নকশার বাক্স খোলা ও এ বিষয়ে প্রাথমিকভাবে করণীয় নিয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীকে নকশা দেখানোর পর একটি সেট সংসদে রেখে দেওয়া হবে। বাকি সেটগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সিদ্ধান্ত হবে, সেখানে পাঠানো হবে। ’

সংসদের নকশা বহিভূ‌র্ত স্থাপনার বিষয়ে স্পিকার বলেন, ‘এ নিয়ে এখনেও কোনেও আলোচনা হয়নি। এটি সরকারের নির্বাহী সিদ্ধান্তের বিষয়, সংসদের নয়। তবে সংসদের উত্তর দিকের ফটক প্রায় বন্ধ করে যে স্টুডিও নির্মাণ করা হয়েছিল, সেটি অচিরেই ভাঙার ব্যবস্থা করতে হবে।’

এর আগে গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার একটি সেট ন্যাশনাল আর্কাইভসে রাখতে বলেছেন। তিনি বলেছেন, ‘এই নকশা জাতীয় সম্পদ। এটি এতদিন আমাদের কাছে ছিল না। এখন হাতে এসেছে। তাই এসব নকশা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং সাধারণের দেখার জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ’

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়া বলেছেন, ‘চুক্তি অনুযায়ী পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে নকশার সফট কপিও পাওয়া হবে।’ এটি শিগগিরই হাতে পাওয়া যাবে বলেও তিনি জানান।

ইতোমধ্যে বিএনপি থেকে বলা হয়েছে, সংসদ ভবন সংলগ্ন উদ্যান থেকে জিয়ার কবর সরানোর জন্য এই নকশা আনা হয়েছে।

অন্যদিকে গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন আগেই সাংবাদিকদের বলেছেন, ‘কারও কবর সরানোর জন্য সংস্কার করা হবে না। লুই আই কানের নকশা যেভাবে আছে, সে অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করণীয়, সবই করা হবে।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ