,

২১,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে

32366-rohingaঅনলাইন ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান থেকে বাঁচতে প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম)।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘গত ৯ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২১ হাজার রোহিঙ্গা কক্সবাজারে পৌঁছেছে।’ এর আগে মিয়ামনমার থেকে বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানিয়েছিল জাতিসংঘ।

গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার পর সেখানে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলা চালিয়েছে বলে দাবি মিয়ানমার সরকারের।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রচার করায় গণমাধ্যমেরও নিন্দা জানিয়ে আসেছে তারা। এর আগে জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল’ বলে আখ্যায়িত করায় সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে মিয়ানমার।

রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে র‌্যালি করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সম্প্রদায়টির ওপর অভিযানকে তিনি ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতে, রোহিঙ্গারা সম্ভবত মানবতাবিরোধী অপরাধের শিকার। সূত্র: ইন্ডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে