বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে ৫ জনের মৃত্যু

potkaসিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই শিশুসহ দুই পরিবারের ৫জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলেমান মিয়া (৩৫), লোকমান মিয়া (৩০) এবং আনিসুল হকের ছেলে রাহিম আহমদ (৮) ও মনি আক্তার (৭)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুর রহিম ও পার্শ্ববর্তী ঘরের আনিসুল হক বাজার থেকে পটকা মাছ কিনে আনেন। রাতের খাবার খাওয়ার পরই দু পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে তারা মারা যান।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, রাতের খাবার খাওয়ার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ওই দুই পরিবারের ১০ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান। উপজেলা চেয়ারম্যান জানান, অসুস্থ অন্য চারজনকে ওসমানী হাসপাতালে এবং একজনকে রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির ওই গ্রামে যান। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ