বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়োমেট্রিকের অভিজ্ঞতা নিতে চায় মালয়েশিয়া

i_image_1481016342নিউজ ডেস্ক : বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের যে অভিজ্ঞতা বাংলাদেশ অর্জন করেছে তা নিতে চায় মালয়েশিয়া। এ ব্যাপারে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে দেশটি।

মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নুর আশিকিন বিনতে মোহাম্মদ তাইব ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি এই সহযোগিতা চান।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, আমাদের বায়োমেট্রিক সফলতায় মালয়েশিয়া বিস্মিত। তারাও তাদের দেশে এই পদ্ধতিটি কার্যকর করতে চায়। এজন্য নতুন হাইকমিশনার সার্বিক সহযোগিতা চেয়েছেন। আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।

তারানা হালিম বলেন, মাত্র পাঁচ মাসের মধ্যে আমরা এই কর্মযজ্ঞ সম্পাদন করেছি। আমি তাদেরকে জানিয়েছি, এই প্রকল্প বাস্তবায়নে সরকারের এক টাকাও খরচ হয়নি। মোবাইল কোম্পানিগুলো নিজেরাই এটা বাস্তবায়ন করেছে।

মোবাইল ফোনে অপরাধ প্রবণতা কমাতে গত বছরের শেষ দিকে আঙ্গুলের ছাপে মোবাইল সিম নিবন্ধনের সিদ্ধান্ত নেয় সরকার। চলতি বছরের মে মাসের মধ্যে সম্পন্ন হয় এই প্রক্রিয়া। এটা নিয়ে প্রথমে সন্দেহ ও শঙ্কা থাকলেও এর সুফল পাচ্ছেন ব্যবহারকারীরা।

কল ড্রপ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

মোবাইল ফোনের কল ড্রপ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ডিসেম্বর থেকেই কল ড্রপে জরিমানা দেয়ার কথা ছিল। তবে তা কার্যকর হয়নি। আগামী জানুয়ারি থেকে কল ড্রপের জরিমানা আদায়ে বিটিআরসিকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত