,

খালেদার ১৩ দফা বঙ্গভবনে পৌঁছে দিল বিএনপি

140435_1নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে এ প্রস্তাবনা পৌঁছে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এ প্রস্তাবনা তুলে দেন।

তবে বঙ্গভবনে বিএনপি যখন প্রস্তাবনা পৌঁছে দেয় তার কয়েকঘণ্টা আগেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে, গত ১৮ নভেম্বর গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। সেই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি।

তবে বিএনপি নেতারা আশা করলেও শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি। সর্বশেষ আজ মঙ্গলবার লিখিত প্রস্তাবনা পৌঁছে দিতে বঙ্গভবনে যায় বিএনপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে