মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ যুবলীগ কর্মীর মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে : প্রধানমন্ত্রী

pm-hasina_file-photo_samaka_254051-550x367ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে সাব্বিরসহ নাটোরের তিন যুবলীগ কর্মী নিহতের ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেছেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সোমবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলসহ নাটোরের তিন এমপি দেখা করতে গেলে এ আশ্বাস দেন তিনি। শিমুলসহ নাটোরের এমপিরা প্রধানমন্ত্রীকে জানান, নিহত তিনজনই যুবলীগের নেতাকর্মী। শনিবার রাতে নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার থেকে ‘র‌্যাব’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর সোমবার দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী জানান, তিনি নিজেই এ ঘটনা সুরাহার দায়িত্ব নিচ্ছেন। প্রকৃতই কী ঘটেছে, বিভিন্নভাবে তার তথ্য নেওয়া হচ্ছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কাছে তিন যুবলীগ নেতাকর্মীর হত্যাকাণ্ডের বিষয়ে শক্ত প্রতিবাদ জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীকে তারা এ-ও বলেছেন, ‘এগুলো আমরা সহ্য করতে পারি না। প্রধানমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের