,

নর্থ সাউথের ২ শিক্ষার্থীসহ একদিনে ৪ তরুণ নিখোঁজ!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের দুই শিক্ষার্থীসহ চার বন্ধু নিখোঁজ হয়েছেন। তারা হলেন-সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল, সুজন ও মেহেদী। এদের মধ্যে সাফায়েত ও পাভেল বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ছাত্র বলে জানা গেছে। অন্য দু’জনের মধ্যে সুজন বনানী এলাকার একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কমরত ছিলেন। এদের বয়স ২২ থেকে ২৫-এর মধ্যে হবে। গত ১ ডিসেম্বর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ পাভেলের বাবা রাসেল খান বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১১৯) করেছেন।

32293-north-uniamar

জানা গেছে, ডিসেম্বরের প্রথম দিন সন্ধ্যার পর বনানী কাঁচাবাজার এলাকায় নর্দান ইউনিভার্সিটির পাশের একটি রেস্তঁরায় সাফায়েত ও পাভেল একসঙ্গে খাবার খায়। এসময় তাদের সঙ্গে অন্য বন্ধু যোগ দেন। এর কিছুক্ষণ পর তারা একসঙ্গে রেস্তঁরা থেকে বেরিয়ে যায়। তার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর তাদের সঙ্গে মেহেদী নামে আরও এক বন্ধুও নিখোঁজ রয়েছেন।

রাজধানী থেকে একসঙ্গে চার তরুণ নিখোঁজের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। তাদের কেউ অপহরণ করলে পরিবারের কাছে মুক্তিপণের টাকা চাইতো। কিন্তু নিখোঁজ হওয়ার তিনদিন পরও পরিবারের সদস্যদের কেউ ফোন দেয়নি। পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থায় খোঁজ নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, নিখোঁজ পাভেল নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষার্থী। সাফায়েতও ‘এ’-লেভেল এবং ‘ও’ লেভেল সম্পন্ন করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। কিন্তু পড়াশোনা বন্ধ করে দেন তারা। তার বাবা আলী হোসেনের সঙ্গে পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছিলো।
নিখোঁজ সাফায়েতের প্রোফাইলে দেখা গেছে, নিয়মিত ধর্মীয় নানা বিষয়ে পোস্ট দিতো। বিতর্কিত ইসলামি চিন্তাবিদ মোটিভেশনাল মুসলিমস, দাওয়াহ দুনিয়া, আবু আমিনাহ বিলাল ফিলিপস, সৌদিভিত্তিক ইসলামি চিন্তাবিদ অসিম আল হাকিমসহ বিভিন্ন ব্যক্তি ও গ্রুপের ধর্মীয় পোস্ট নিয়মিত শেয়ার দিতো। নিখোঁজদের তিনজনের ফেইসবুক প্রোফাইলের মধ্যে একজন গত ২০ নভেম্বর, একজন গত ২৩ নভেম্বর ও অন্যজন গত ২৪ নভেম্বর পর্যন্ত ফেইসবুকে সক্রিয় ছিল। আর নিখোঁজের পর থেকে তাদের ফেইসবুকে তাদের আর কোনও পোস্ট দেখা যায়নি।

তাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নিখোঁজ ‘সাফায়েত নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। এমনকি তাহাজ্জুদের নামাজও আদায় করতো। আর নিখোঁজ চার জনের মধ্যে তিন জনেরই দাঁড়ি রয়েছে। জায়েন হোসেন খান পাভেলও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। সাফায়েত ও পাভেল ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। আর পাভেলের মাধ্যমে সুজন ও মেহেদীর সঙ্গে সাফায়েতের পরিচয় হয়। পরবর্তী সময়ে চার জনই ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। আর নিখোঁজ সাফায়েতের বাবার নাম আলী হোসেন। জায়েন হাসান খান পাভেলের বাবার নাম রাসেল খান ও সুজনের বাবার নাম আনিসুর রহমান বলে জানা গেছে।

গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিরা ‘উগ্র-জঙ্গিবাদে জড়িয়ে যারা ঘর ছেড়েছেন তাদের বেশিরভাগই মাসের শেষে অথবা শুরুতে নিখোঁজ হয়েছেন। আর বনানী থেকে যারা নিখোঁজ হয়েছেন, তারা ডিসেম্বর মাসের প্রথম দিন নিখোঁজ হন। ফলে তাদের উগ্রবাদে জড়িয়ে পড়ার সন্দেহ হচ্ছে। এমনকি নিখোঁজ হওয়ার আগের দৈনন্দিন কার্যক্রম সৈই সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।’এর আগে গুলশানসহ বিভিন্ন জঙ্গি আস্তানায় নিহত জঙ্গিরা স্বেচ্ছায় ঘর ছেড়ে পালিয়ে ছিলেন।

এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত তাদের নিখোঁজের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে