পলাতক ইদ্রিস আলী ফাঁসির রায়
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক ইদ্রিস আলী সরদারকে (৬৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।











