,

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হবে আজ সোমবার। এর পর থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

042

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে এ প্রতীক বরাদ্দ করা হবে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির ধানের শীষ প্রতীকে আলোচিত সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেন খানের নাম উল্লেখযোগ্য।

মেয়র পদে অপর পাঁচজন হলেন—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক ও ইসলামী শাসনতন্ত্রের মাওলানা মো. মাসুম বিল্লাহ।

এ ছাড়া ২৭টি ওয়ার্ডের ২৭টি আসনে ১৫৬ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী ও নয়টি সংরক্ষিত মহিলা আসনে ৩৭ প্রার্থীকে প্রতীক দেওয়া হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে ভোট গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে