বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ জানুয়ারি চাঁদে উড়বে ভারতের পতাকা

indeaভারতের প্রজাতন্ত্র দিবসে চাঁদের মাটিতে উড়বে দেশটির পতাকা। আর মহাকাশ অভিযানের ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনই উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ‘টিম ইন্দাস’। ভারতের প্রথম সংস্থা হিসেবে তারা ‘রোভার’ মহাকাশযানটি আগামী ২০১৮ সালের ২৬ জানুয়ারিতে মাহাকাশে পাঠাবে বলে জানিয়েছে। জানা যায়, ৩২০ টন ওজনের ভারী রকেটে চাপিয়ে ‘রোভার’ মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হবে। আর ওই ‘রোভার’ মহাকাশযানটি দেশটির জাতীয় পতাকা চাঁদের মাটিতে পুঁতে দিতে সক্ষম হবে।

সংস্থাটি এই মহাকাশ যান পাঠাতে ISRO-র কাছ থেকে PSLV কিনছে। সংস্থার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। সেখান থেকে পরিচালনা হচ্ছে পুরো কাজ। ২০০৭-এ ঘোষণা করা হয়েছিল ২০ মিলিয়ন ডলার পুরস্কারের একটি প্রতিযোগিতা। যেখানে বলা হয়েছিল কোন বেসরকারি সংস্থাকে চাঁদে রোবট পাঠাতে হবে, যে ৫০০ মিটার ঘুরতে পারবে এবং ভাল ছবি ও ও ভিডিও নিয়ে আসতে পারবে। ৩০ টি সংস্থার মধ্যে থেকে একমাত্র এই ‘ইন্দাস’ রকেট কনট্রাক্ট পেয়েছে। আর সম্পূর্ণ পরীক্ষা করে তবেই রকেটটি চাঁদে পাঠাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত