বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দিষ্ট নৃগোষ্ঠী নির্মূলের চেষ্টা করছে মিয়ানমার: মালয়েশিয়া

_92815257_dd8c73a5-a479-4006-a68a-49cee2d5491aমালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হচ্ছে মিয়ানমার একটি নির্দিষ্ট নৃগোষ্ঠীকে নির্মূলের চেষ্টা করছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী ও আন্তর্জাতিক কমিউনিটির সদস্য হিসেবে মালয়েশিয়ার দায়িত্ব হলো, আশিয়ান ভুক্ত দেশ হিসেবে মিয়ানমার যেন পরিস্থিতি আরো খারাপের দিকে না নিয়ে যায় সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখা।
রোববার সংহতি মিছিলকে সামনে রেখে এই বিবৃতি দেয় মালয়েশিয়া। উক্ত সংহতি মিছিলে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।
সেখানে আরো বলা হয় মালয়েশিয়াসহ পার্শ্ববর্তী দেশগুলোতে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। তাই রোহিঙ্গাদের পরিস্থিতি এখন আর অভ্যন্তরীণ বিষয় নেই, এটা একটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার জন্যে মিয়ানমারকে নৃগোষ্ঠী নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, গত শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়াকে আশিয়ান নীতি মেনে চলতে হবে এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতে হবে। মিয়ানমারের এই বক্তব্যের পরেই মালয়েশিয়া তাদের অবস্থান পরিষ্কার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিবৃতি দেয়।
প্রসঙ্গ, এদিকে গতমাসে মিয়ানমারে সহিসংতার কারণে বাংলাদেশে অনেক রোহিঙ্গা মুসলমানদের পালিয়ে আসার খবর রয়েছে।
সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ