,

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ

channel-550x309বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টেলিভিশন চ্যানেলে আর দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান। শুক্রবার গ্যাটকোর মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান ।
ইতোমধ্যে বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটি আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ তথ্য জানান।

এর আগে ২৯ নভেম্বর মঙ্গলবার দেশের দর্শকদের জন্য বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া ডাকযোগে এ নোটিশ পাঠান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সাতজনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, দেশের দর্শকদের জন্য নিজের দেশেই বিজ্ঞাপন দেওয়ার বিধি রয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করে অর্থপাচার করছেন এবং দেশের আর্থিক ক্ষতি করছেন। এ কারণে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বেশ কিছু দিন ধরে বিদেশি বিভিন্ন চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যা কেবল এই দেশের দর্শকরা দেখতে পাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন টেলিভিশনের মালিক, অভিনয়শিল্পীরা এর প্রতিবাদ এবং এ ধরনের বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে