,

‘বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার’

 

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার টিয়ার- ফোর (Tier-4) হচ্ছে।

polak1480591381

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, পিপিপি (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ) মডেলে এ সিটির ডেভেলপ করা হচ্ছে। আগামী ১০ বছরে এ সিটির ৩৫৫ একরের পুরা পার্টটা ডেভেলপ করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে টেকনো পলিস অ্যান্ড টেকনো সিটি নামের দুটি ডেভেলপারকে তিনটি ব্লক দিয়েছি। তারা আগামী ৩ বছরে ২০ শতাংশ এবং ১০ বছরে শতভাগ ডেভেলপ করবে।

তিনি আরো বলেন, সিটির সাত একর জায়গায় বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার টিয়ার- ফোর (Tier-4) হচ্ছে। ‘ন্যাশনাল হেল্প ডেস্ক’ যেখানে ইমারজেন্সি সার্ভিসের জন্য দেশের ১৬ কোটি মানুষের পাশে আছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ২৪ ঘণ্টা তাদের জরুরি সেবায় নিয়োজিত আছেন। এই বিষয়গুলো চলমান আছে।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সদস্য বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখানে ডিজিকন কোম্পানি ২০০ আসনের কল সেন্টার করছে। যা আগামী ২/১ মাসের মধ্যে চালু হবে বলে আশা করছি। হাইটেকের যে কার্যক্রম অর্থাৎ সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সার্ভিস সেক্টরে যে ব্যাপক কর্মসংস্থানের তৈরি করতে চাই, দেশি-বিদেশি আইটি কোম্পানিগুলোকে এখানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই। সেটা একদিক দিয়ে শুরু হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে