মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ কোটি ডলার ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়ন তথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দেশের পোশাক ও চামড়া শিল্পকারখানা সবুজে রূপান্তরের লক্ষ্যে ২০ কোটি মার্কিন ডলার (প্রায় ১৬শ’কোটি টাকা) ঋণ দেয়া হবে।

image-8873

দীর্ঘমেয়াদে এই অর্থ ব্যাংকগুলোকে প্রদানের লক্ষ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ফর ইক্সপোর্ট-ওরিয়েন্টেড টেক্সটাইল অ্যান্ড টেক্সটাইল প্রডাক্টস্ অ্যান্ড লেদার ম্যানুফাচারিং ইন্ডাস্ট্রিজ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের ছয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক একটি চুক্তি স্বাক্ষর করেছে। শিগগির আরও কিছু ব্যাংকের সঙ্গেও অনুরূপ চুক্তি স্বাক্ষরিত হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ণ ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংকের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী বলেন, অংশগ্রহণকারী ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি এই তহবিল যথাযথভাবে ব্যবহার করে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রফতানি খাতের পূর্ণমাত্রার সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে। তবে এই উন্নয়ন প্রচেষ্টায় পরিবেশগত কোনো ঝুঁকির সৃষ্টি না হয়, সেই দিকে কঠোর নজর রাখার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের মধ্যে টেক্সটাইল ও টেক্সটাইল প্রডাক্টস্ খাতের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এ লক্ষ্যে বাংলাদেশের রফতানিমুখী টেক্সটাইল ও টেক্সটাইল প্রডাক্টস্ এবং লেদার খাতের ‘গ্রিন ট্রান্সফরমেশন’ এর জন্য ব্যাংকগুলোর মাধ্যমে দীর্ঘমেয়াদি ঋণ প্রবাহ নিশ্চিত করার জন্য ২০ কোটি ডলারের তহবিল গঠন করা হয়। যা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস তথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ হতে গঠিত। এ তহবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদন হলো বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা। নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ ব্যাংকসমূহের মাধ্যমে টেক্সটাইল ও টেক্সটাইল প্রোডাক্টস এবং লেদার খাতে এ সুবিধা প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের