,

বিমানমন্ত্রী হিসেবে নৈতিক দায়িত্ব আমার: মেনন

manonনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অদক্ষতাকে দায়ী করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তবে মন্ত্রী হিসেবে নিজের দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, বিমানমন্ত্রী হিসেবে নৈতিক দায়িত্ব আমার। কিন্তু যে অপারেশনাল বিষয় আছে সেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু তারপরও বিমানমন্ত্রী হিসেবে হজের সময়ও আমি দুঃখ প্রকাশ করেছি। গতকালও দুঃখ প্রকাশ করেছি। দায়িত্ব নিচ্ছি আমি। সংসদেও সেই কথাই বলবো। আজ বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) প্রতিষ্ঠানটির ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, প্রকৌশল কর্মকর্তা মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশল কর্মকর্তা লুৎফুর রহমান, প্রকৌশল কর্মকর্তা জাকির হোসাইন এবং  টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিমান প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন দিয়েছে। এছাড়া, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনও তদন্ত করছে। এক মাসের তদন্ত প্রতিবেদন শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বিমানকে ঢেলে সাজানোর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আলোচনা হচ্ছে। তবে এখনই বলা যাবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে