,

অন্তঃসত্ত্বাকে তাড়িয়ে দেয়ায় শিশুর মৃত্যু : ডাক্তার-নার্সকে তলব

175200_12নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেওয়ার পর মাঠে প্রসব হওয়া নবজাতকের মৃত্যুর ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স সুষমা রানীকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১৪ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জেলা প্রশাসককে জেলা একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

আজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘তাড়িয়ে দিলো নার্স, মাঠে প্রসব : নবজাতকের মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী শামীম সরদার। এরপর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এছাড়াও ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার মধ্যরাতে প্রসব বেদনা শুরু হলে অন্তঃসত্ত্বা মাজেদা বেগমকে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু প্রসব করানোর নির্দিষ্ট কক্ষে না নিয়ে তাকে পাশের ক্লিনিকে নেওয়ার পরামর্শ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। সেখানে নেওয়ার পথে হাসপাতালের মাঠে একটি গাছের নিচে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাটিতেই সন্তান প্রসব করেন ওই নারী। খবর পেয়ে যখন চিকিৎসক ঘটনাস্থলে আসেন, তার আগেই মারা যায় নবজাতকটি।

এ ঘটনায় মাজেদা বেগমের স্বামী শেরপুরের গাড়িদহ ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের ইলিয়াছ উদ্দিন দোষীদের বিচার চেয়ে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

আজ এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হলে স্বতঃপ্রণোদিত হয়ে ওই উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সকে তলব করেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে