বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি ভিসা দেবে ভারত : শ্রিংলা

1443207নিউজ ডেস্ক : ভারতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের ঢাকা-কলকাতা ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ভারতের হাইকমিশনার। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ভারতের সঙ্গে পর্যটনের উন্নয়নের বিষয়ে আরও আলোচনা চলছে।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুদেশের সম্পর্কও অনেক দৃঢ়। বাংলাদেশি অনেকেই ভিসার জন্য আবেদন করেন। আমরা ভিসা প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি যাতে বাংলাদেশিরা সহজে ভারত যেতে পারেন। আমরা ৬ মাস, এক বছরের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছি। শিক্ষার্থী ও ৬৫ বছরের বেশি বয়সীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত