বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

175185_151যশোর প্রতিনিধি : যশোরে মধ্যরাতের কথিত গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিন গত রাত একটার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পাকা রাস্তার পাশে থেকে গুলিবিদ্ধ লাশটি হাসপাতালে আনে পুলিশ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন রাত বলেন, পাঁচবাড়িয়া স্কুলের কাছে যশোর-মাগুরা মহাসড়কের ওপর দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় পুলিশ। সে অনুযায়ী রাত একটার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়।থানার ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, রাত পৌনে দুইটার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে। তার মাথার ডান পাশে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ওই যুবকের শরীরে জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের গেঞ্জি রয়েছে। তার বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত