,

ঝুঁকিপূর্ণ ভবন: জীবন বাঁচাতে হেলমেট মাথায় অফিস

image_170797_0বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জরাজীর্ণ জেলা রেজিস্টার অফিসে হেলমেট মাথায় দিয়ে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কার্যালয়ের ছাদ ভেঙে পড়ার পর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় জীবন বাঁচাতে অনেকটা বাধ্য হয়ে এ উদ্যোগ তাদের।

নিরাপত্তার জন্য ঝুকিপূর্ণ ওই ভবনটি ছেড়ে তারা অন্যত্র অফিস ভাড়া করে দেয়ার দাবি জানিয়েছেন।

এ জন্য জেলা রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি বলে জানা গেছে।

বাগেরহাট জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী মোঃ ইবাদ আলী শেখ বলেন, জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনে কাজ করতে গেলে দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তার দায়িত্ব কে নিবে? তাই জীবন বাঁচাতে আমরা হেলমেট মাথায় দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই আমিসহ অফিসের সবাই স্বাক্ষর করে জেলা রেজিস্ট্রার বরাবর বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। আমরা সবাই আশা করছি বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন।

বাগেরহাট জেলা নকল নবিস অ্যঅসোসিয়েশনের সভাপতি তপন কুমার দাস বলেন, অফিস সহকারী সামছুল আরেফিনের উপর ছাদ ভেঙে পড়লেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি। প্রতিদিনই ছাদ থেকে বালু, খোয়া ঝড়ে পড়ে, কাজ করার পরিবেশ নষ্ট হচ্ছে। চাকরি করতে এসে জীবনতো আর দিতে পারবো না। তাই হেলমেট মাথায় দিয়ে কাজ করছি।

তবে যারা সেবা নিতে আসেন তাদের নিরাপত্তা আরো ঝুকিতে। নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে