মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ও জনগণের অংশীদারিত্বেই দেশ নিরাপদ : আইজিপি

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশ আজ নিরাপদ থাকার পেছনে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি জনগণও এর অংশীদার। পুলিশ ও জনগণের অংশীদারিত্বেই আজ বাংলাদেশ নিরাপদ রয়েছে।

image-8719

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

পুলিশ আইজিপি বলেন, আজ দেশের মানুষ কিছু পুলিশ সদস্যের কারণে সকল পুলিশ সদস্যদের থেকে আস্থা ফিরিয়ে নিচ্ছে। তাই পুলিশের প্রতি আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারলেই জনগণ পুলিশ মিলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

তিনি বলেন, সন্ত্রাসবাদ,জঙ্গিবাদ দমন এবং মাদক নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। বরং সকল কিছুই জনগণের সহোযোগিতায় করতে হবে। এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা জনগণের সহোযোগিতায় দেশটা নিরাপদ দেশে পরিণত করতে চাই।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি’র) সক্ষমতা বৃদ্ধি করা হবে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরের মানুষের স্বার্থে সিএমপির সক্ষমতা অচিরেই আরো বৃদ্ধি করা হবে।

স্বাগত বক্তব্যে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, অতীতের মতো আগামীতেও চট্টগ্রাম নগরীকে পুরোপুরি সুন্দর এবং নিরাপদ নগরী উপহার দিতে আমি চট্টগ্রাম মহানগরের সকল জনগণের সহোযোগিতা কামনা করি। দায়িত্ব নেয়ার পর থেকেই বিগত সময়ে চেষ্টা করেছি, জনগণের আস্থা অর্জন করতে এবং তাদের প্রত্যাশা পূরণের।

নিরাপত্তাই আস্থার ঠিকানা এ শ্লোগানকে ধারণ করে ৩৯ বছরে পা রাখল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এ সময় চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক আইজপি নুরুল হুদা, সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, সাবেক সিএমপি কমিশনার ওসমান আলী খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের