মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ হলো শিক্ষা মন্ত্রণালয়

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়েছে। বিভাগ দুটি হলো- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এর ফলে দুই বিভাগে দু’জন সচিব দায়িত্ব পালন করবেন।

image-8723

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে ‘Secondary and Higher Education Division’ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নাম হবে ‘Technical and Madrasah Education Division’।

আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এখন দুই বিভাগে দু’জন সচিব নিয়োগ দেয়া হবে।

বর্তমানে মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের