বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির নেপথ্যে গাফিলতি, বরখাস্ত ৬

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটির নেপথ্যে ছিল কর্মকর্তাদের গাফিলতি। তদন্তে বিষয়টির প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে।বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বুধবার রাতে সচিবালয়ে বিমানের তেল সঞ্চালন পাইপের ‘নাট ঢিলা’ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ক্রটি দেখা দিয়েছিল বলে জানান মন্ত্রী।

image-8714

তিনি বলেন, বিমানের চেয়ারম্যান জানিয়েছেন, তিনটি ফ্যাক্টর বিবেচনায় আনা হয়েছে- যান্ত্রিক ত্রুটি কি না? পরিবেশগত ব্যাপার কি না (বেশি ঠাণ্ডা বা ঝড় কি না) এবং হিউম্যান ফ্যাক্টর ইনভলম্ব কি না?

হিউম্যান ফেইলর ফ্যাক্টর প্রধান বলে তারা চিহ্নিত করেছেন। হিউম্যান ফেইলর ফ্যাক্টরকে চিহ্নিত করার ভিত্তিতে পাঁচজন অথবা এক-দুজন বেশিও হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে ম্যানেজমেন্টকে জানিয়েছে। আশা করি, আজ রাত বা কাল সকালের মধ্যে সে ব্যবস্থা তারা নেবেন।

রবিবার হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়।

ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুদাপেস্টে পৌঁছান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত