বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফুজুর ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে সাগরের মামলা

174911_174নিউজ ডেস্ক : এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টিভি’র সিইও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করেছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মামলাটি করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি বিবাদীদের আদালতে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান এবং মোজাম্মেল বাবু ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৭।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দুপুরে ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটির এক সমাবেশে বিজ্ঞাপন জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে `নব্য সাংস্কৃতিক রাজাকার’ বলে মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান ওইদিন বলেন, ‘একটি জালিয়াত চক্র বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করছে, আমি বলি, যে ব্যক্তি এই কাজ করছে তার সঙ্গে আমার ঘনিষ্ট সম্পর্ক এবং পরিচয় আছে। তিনি আমাদের সাগর ভাই। সাগর ভাই আপনাকে বলবো- এই কাজ বন্ধ করেন। মানিলন্ডারিং বন্ধ করেন। দেশীয় প্রতিষ্ঠানের বুকে লাথি মারবেন না’।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত