বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ২০ বছর সাজা দুই জেএমবি জঙ্গির

jmbচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে দুটি অস্ত্র মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছরের সাজার রায় হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান সাত বছর আগের এ দুই মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে মমিন (২৮) ও ভোলাহাট উপজেলার খড়কপুর ঘুনটোলা গ্রামের তোফাজ্জল হকের ছেলে রমজান আলী (৩১)।

মামলার বিবরণে জানা যায়, শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে ২০০৯ সালের ১৪ জুন পাঁচটি গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ মমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই শিবগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম মামলা করেন। তদন্ত শেষে এসআই মিজানুর রহমান মমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার আসামি মমিনের উপস্থিাতিতে তার সাজার আদেশ দেয় আদালত।

জবদুল জানান, মমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৯ সালের ১৭ জুন ভোলাহাট উপজেলার খড়কপুরঘুটোলা এলাকার রমজানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় এসআই মিজানুর রহমান ভোলাহাট থানায় রমজান ও মমিনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৪ অগাস্ট দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন এসআই ওহিদুজ্জামান। রায়ে বিচারক রমজানকে ২০ বছরের কারাদণ্ড দিলেও মমিনকে এ মামলা থেকে খালাস দেন। রায় ঘোষণার সময় মমিন আদালতে উপস্থিত ছিলেন। রমজান আলী পলাতক বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জবদুল হক জানান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত