,

শব্দকোষ থেকে ‘মঙ্গা’ বিদায় নিয়েছে : অর্থমন্ত্রী

11111নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আজকের পর বাংলা শব্দকোষ থেকে “মঙ্গা” শব্দটিকে বিদায় করে দিলাম। আমরা আনন্দের সঙ্গে এই শব্দটিকে বিদায় করতে পারি। কারণ, বাংলাদেশে এখন আর মঙ্গা নেই।’

আজ বুধবার রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ‘মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কর্মসূচির’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মাহবুব আহমেদ ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম।

অনুষ্ঠানে আগামী আট বছরের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র লোক থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দরিদ্র লোক থাকবে না মানে এই নয় যে একেবারে দরিদ্র কেউ থাকবে না। কিছুসংখ্যক বৃদ্ধ, বয়স্ক, প্রতিবন্ধী থেকেই যাবে। তাঁরা রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকবেন। আমরা তাঁদের কীভাবে সুরক্ষা দিতে পারি সেই বন্দোবস্ত করছি।’

এ সময় অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, বাংলাদেশে দারিদ্র্য কমেছে, কিন্তু বৈষম্য রয়েই গেছে। তবে দারিদ্র্য বিমোচনে সরকারের প্রচেষ্টা সফল হয়েছে, মঙ্গা বিদায় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে