,

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯জনের যাবজ্জীবন

31922-narramarখুলনা প্রতিনিধি : খুলনার আলোচিত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ জন হলেন, আকরাম হোসেন হাওলাদার ওরফে আকরাম হাওলাদার ওরফে বোমারু হাওলাদার, আলী আকবর শিকদার ওরফে শাওন, নুরুজ্জামান, মিঠুন, সুমন, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেল্লাল ওরফে বুলবুল, সাকা ওরফে সাকাওয়াত হোসেন ও সরোয়ার হোসেন ওরফে সরো। খালাসপ্রাপ্ত ২ জন হলেন, হাই ইসলাম ও কচি ওরফে ওমর ফারুক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট এনামুল হক।

উল্লেখ্য, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান, বিবিসি বাংলা বিভাগের কন্ট্রিবিউটর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুর রোডে (বর্তমানে মানিক সাহা সড়ক) প্রবেশের মুখে দুষ্কৃতকারীদের বোমা হামলায় মারা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে