,

নারায়ণগঞ্জে ৭ খুন: ১৬ জানুয়ারি রায়

34180-seven-killingamarনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বুধবার ( ৩০ নভেম্বর) মামলার যুক্তিতর্ক শেষে এ তারিখ ঘোষণা করেন।

এ সময় বিচারক বলেন, ‘আজকে মামলা যে পর্যায়ে শেষ হলো, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই তা সম্ভব ছিল না। সবার প্রচেষ্টা ছাড়া এই মামলা এত তাড়াতাড়ি শেষ করা সম্ভব হতো না। এটি অত্যন্ত বড় একটি মামলা।’ তিনি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এর আগে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী আদালতকে বলেন, ‘আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সম্পৃক্ততা শতভাগ প্রমাণ করতে পেরেছি। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একই সঙ্গে আসামিদের মধ্যে যাঁরা বিত্তশালী রয়েছেন, তাঁদের সম্পদ আইনগত প্রক্রিয়ায় নিয়ে এই ঘটনার যারা ভুক্তভোগী, তাদের দেয়ার অনুরোধ জানাচ্ছি।’

সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আদালতকে বলেন, ‘আমাদের আচরণে রাষ্ট্রপক্ষসহ মামলার সঙ্গে সংশ্লিষ্ট কেউ আঘাত পেয়ে থাকলে আমরা দুঃখিত।’ তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। ২১ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ মামলায় আসামি ৩৫ জন। গতকাল মঙ্গলবার র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন, মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ৩২ জন আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বাকিদের বুধবার সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে