বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস লাইটার কারখানায় আগুন : আঁখি, রকি, মাহমুদার পর চলে গেল সখিনাও

1e76ced443fde58dfc5f063694dbbd65-583685d8bdefaঢাকার আশুলিয়ায় আট দিন আগে লাইটার কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক নারী শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

আঁখি, রকি ও মাহমুদার পর সখিনাও চলে গেলেন না ফেরার দেশে। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে সখিনা বেগম নামে ২৫ বছরের ওই তরুণীর মৃত‌্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ জন নারী কর্মী দগ্ধ হন।

তাদের মধ‌্যে সখিনাকে নিয়ে মোট চারজনের মৃত‌্যু হল। আরও ১৬ জন এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন, যাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে পার্থ শংকর জানান।

ঘটনার দিন ২২ নভেম্বর রাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যু হয় ১৬ বছর বয়সী আঁখির। ১৮ বছর বয়সী রকি আক্তার মারা যান তার দুই দিন পর, ২৪ নভেম্বর দুপুরের দিকে। এরপর গত সোমবার সকালে ২৬ বছর বয়সী মাহমুদা আক্তারও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আশুলিয়ার ওই কারখানায় গ্যাস লাইটার তৈরি হত বলে সেখানে দাহ‌্য সামগ্রীর অভাব ছিল না। অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, ভস্মীভূত ওই লাইটার কারখানা ছিল অবৈধ। আগে মুরগির খামার থাকলেও পরে অনুমোদন না নিয়েই ওই ভবনে লাইটার কারখানা গড়ে তোলা হয়।

এ বিষয়ে কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানার তিন মালিকসহ চার জনের বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেছে অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত