বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক সহায়তার বার্তা নিয়ে দুই দিনের সফরে ঢাকায় মনোহর পারিকর

tiesডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো সামরিক সহায়তার বার্তা নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ঢাকায় পৌছেছেন দুপুর ১১ টায়। দুই দিনের সফরে বুধবার ঢাকায় আসেন তিনি।

মনোহর পারিকরই হলেন ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী যিনি প্রথমবারের মতো কোনো প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করছেন।

ভারতের সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা যায়, নয়া দিল্লি ঢাকাকে সামরিক সহায়তা করার নীতি গ্রহণ করেছে। এই সামরিক সহায়তার নীতির মধ্যে রয়েছে সামরিক অবকাঠামো ও সামরিক সক্ষমতা বাড়ানো। এই বিষয়ে সহায়তার প্রস্তাবনা দেওয়া হবে বাংলাদেশকে।

এদিকে ভারতের প্রতিরক্ষা সূত্রে জানা যায়, ভারত তার নিকটতম প্রতিবেশি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক নতুনভাবে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে। কেন না ভারতের এই প্রতিবেশি দুইটি দেশের সঙ্গে দীর্ঘ সীমানা রয়েছে। স্থল ও জল দুই দিকেই বিশাল একটি অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।

ভারতের প্রতিরক্ষা সূত্র আরো জানায়, শেখ হাসিনা সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে সামরিক নীতি নিয়ে আগাতে চায়। স্থল সীমান্ত ও সামুদ্রিক সমস্যা  সমাধানের ফলে বাংলাদেশের সঙ্গে যৌক্তিকভাবে সামরিক সহায়তার নীতিতে অগ্রসর হতে চায় ভারত। সামরিক ক্ষেত্রে শুধু প্রশিক্ষণ ছাড়াও আরো বিভিন্ন ধরনের সামরিক কাজে  বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ভারত।

মনোহর পারিকর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। ভারতের প্রচেষ্টা রয়েছে বাংলাদেশের নৌ বাহিনীকে ভারতের সরকারি ও বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করানোর।

এছাড়া বাংলাদেশের সামরিক যে কোনো খাতে সহায়তা করার ইচ্ছা রয়েছে ভারতের। পরিকর চট্টগ্রাম মিলিটারি একাডেমি পরিদর্শন করবেন। ‘সম্প্রতি-২০১৬’ নামে দুই দেশের সৈন্যরা ষষ্ঠ বারের মতো যৌথ মহড়া করেছে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে। সন্ত্রাসবাদ রোধে এই অনুশীলন করে থাকে দুই দেশের যৌথ বাহিনী।
সূত্র: দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত