,

বাংলাদেশ ব্যাংককে আর কোন অর্থ দেবে না রিজাল ব্যাংক

bangladesh-bank-and-rizal-bank-550x316নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশে ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের অবহেলাকেই দায়ী করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন।
এছাড়াও ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের সমালোচনা করে প্রতিষ্ঠানটি বলেছে, অনৈতিকভাবে গণমাধ্যমকে ব্যবহার করে ফিলিপাইন সরকারকে অর্থ পরিশোধ করতে চাপ দিয়ে যাচ্ছেন তিনি। আরসিবিসি ব্যাংকের পরামর্শক থিয়া ডায়েপ বলেছেন, এ চুরি সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের অবহেলার কারণেই হয়েছে। তাছাড়া আমরা বাংলাদেশ ব্যাংককে বলেছি তারা যাতে ফিলিপাইন সরকারের কাছে যথার্থ প্রমাণ উপস্থাপনা করে এবং প্রকৃতপক্ষে কারা এই চুরির জন্য দায়ী তাদের চিহ্নিত করে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংককে আর কোন অর্থ দেবে না রিজাল ব্যাংক। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংককে তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন দাখিল করে দোষীদের চিহ্নিত করারও আহ্বান জানান দায়েপ।
উল্লেখ্য, এই বছরের ফেব্রুয়ারী মাসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখায় স্থানান্তর করে অজ্ঞাত হ্যাকারেরা। যার বেশীর ভাগ অর্থই ফিলিপিন মুদ্রা পেসোয় রুপান্তরিত হয়ে ক্যাসিনোয় চলে যায়। ক্যাসিনো থেকে অর্থ আদায়ের দুর্বল ব্যবস্থার কারণে সেখান থেকে মাত্র ১৮ মিলিয়ন ডলার উদ্ধার করতে পেরেছে ফিলিপাইন কর্র্তৃপক্ষ।
এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে সন্দেহজনক লেনদেন সমূহ সংঘঠিত হতে দেয়ায় রিজাল ব্যাংকের এক কোষাধ্যক্ষসহ পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিল। এছাড়াও এ ঘটনায় ব্যাংকটিকে রেকর্ড ১ বিলিয়ন পরিমাণ জরিমানা করে কর্তৃপক্ষ।
এবিএস-সিবিএন নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে