বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্বরোচিত হত্যাকাণ্ড চালাচ্ছে মিয়ানমারের বৌদ্ধরা

may-rohingaনিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশে কয়েকদিন আগে শুরু হওয়া রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড এবং বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মিয়ানমার সরকার। রাখাইন প্রদেশে বসবাসকারী আদিবাসী রোহিঙ্গা মুসলমানরা কয়েক দশক ধরে জাতিগত নিধনের শিকার হচ্ছে। তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। গত ৮ অক্টোবর থেকে রোহিঙ্গা মুসলমারদের বিরুদ্ধে গণহত্যা অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং সীমান্ত পুলিশ। প্রতিবেশী দেশ মিয়ানমারে এ ধরণের ঘটনা বাংলাদেশের জন্য স্থায়ী মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি মিয়ানমারের সীমান্ত বাহিনীর তিনটি ক্যাম্পের ওপর সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণের জেরধরে নতুন করে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় এসেছে। আক্রমণে মিয়ানমারের ৯ জন সীমান্ত বাহিনীর সদস্য নিহত হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ধারণা ওই আক্রমণ চালিয়েছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও (রোহিঙ্গা সোলিডারিটিঅরগানাইজেশন)। ফলে রাখাইন প্রদেশে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর কম্বিং অপারেশনের জেরধরে গত সপ্তাহে কয়েকশত রোহিঙ্গা উদ্বাস্তু পরিবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে।

রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী, সীমান্ত পুলিশ এবং বৌদ্ধ ভিক্ষুদের হামলার বিষয়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ও ডিআইজি (অবঃ) পি. আর.বড়ুয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গাদের ওপর যে ধরনের হত্যাযজ্ঞ ও নির্যাতন চালানো হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। আমরা এক সময় মিয়ানমারের বৌদ্ধের ভাল জানতাম। এখনতারা যে ধরনের ঘটনা ঘটাচ্ছে এর নিন্দা করা ছাড়া আমাদের কোনো ভাষা নেই। এরপরেও আমরা রোহিঙ্গা হত্যাযজ্ঞ, নির্যাতন ও বিতারণ বন্ধে ১৫ দিন ধরে কাজ করছি। প্রেস কনফারেন্স করেছি। রোহিঙ্গা মানুষ, তাদের নির্যাতন করা উচিত নয়। বৌদ্ধ শান্তি প্রিয় ধর্ম উল্লেখ করে তিনি বলেন, অহিংসা পরম ধর্ম’, ‘জীবহত্যা মহাপাপ’ এ নীতি কথা বলেছেন গৌতমবুদ্ধ। মানবতা বাদী হিসেবে জগৎ সংসারে তিনি বেশখ্যাতিও কুড়িয়েছেন। প্রবর্তন করেছেন বৌদ্ধ ধর্মের।

গৌতমবুদ্ধ আরো বলেছেন- আমার এই ধর্ম শুধু বৌদ্ধদের জন্য নয়, পৃথিবীতে সকল ধর্ম-বর্ণের জন্য। আর সেখানে মিয়ানমার সরকার ও সেখানকার জনগণ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালাচ্ছে। অর্থাৎ মিয়ানমারের বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের কলঙ্ক। এটি আমার কথা নয়, সকল বৌদ্ধের কথা। আমি আন্তর্জাতিক অঙ্গনে যেখানেই যাই সেখানেই বলার চেষ্টাকরি, মিয়ানমারের বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের কলঙ্ক। তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাদের সহযোগিতা করতে বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। যেসব রোহিঙ্গা এদেশে এসেছে মানবিককারণে তাদেরকে আশ্রয় দিচ্ছে। রোহিঙ্গা মিয়ানমারে একশ বছর ধরে বসবাস করছে তাদেরকে কেন তাড়িয়ে দেয়া হচ্ছে।

মিয়ানমার সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে অচিরেই যেন তাদেরকে দেশে ফিরে নেয়ার ব্যবস্থা করে। রোহিঙ্গা ইস্যু সম্পর্কে মিডিয়া মিয়ানমারে যেতে চাইলে বাধা দেয়া হচ্ছে এ ব্যাপরে তিনি বলেন, যেকোনো কৌশলে মিয়ানমারকে বাধ্য করতে হবে। সেখানে ১০ লাখ রোহিঙ্গা আছে। সবাই যদি বাংলাদেশে আসে সেটি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাদেরকে চাকরি দিব কোথায়, খাওয়াবো কিভাবে, চিকিৎসা দিব কিভাবে। আমরা নিজেদের লোক নিয়েই সমস্যায় আছি। তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতন বন্ধ করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন বারবার বিবৃতি দিলেও এখন পর্যন্ত জাতিসংঘ তেমন কোনো উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে অবশ্যই জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে। মিয়ানমার জাতিসংঘ ছাড়া অন্য কোনো রাষ্ট্রের কথা শুনবে বলে মনে হচ্ছে না বলে জানান পি. আর.বড়ুয়া।

জানা গেছে, ১৯৩৩ সালে অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে মিয়ানমার দিল্লি থেকে শাসিত হত। তখন চট্রগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী অঞ্চলের কিছু লোক বাণিজ্যিক কাজে বার্মায় (মিয়ানমার) যেত। বাণিজ্যিক কাজ শেষে অনেকে দেশে (বাংলাদেশ) ফিরে আসে আবার অনেকে বার্মায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। ওই সময়েই ব্রিটিশ সরকার রোহিঙ্গাদের জিজ্ঞেস করেছিল- তোমরা বার্মায় থাকবে নাকি ভারতে যাবে। তখন রোহিঙ্গারা বলেছে- তারা বৌদ্ধদের সঙ্গে থাকবে হিন্দুদের সঙ্গে নয়।এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুহল- তখন রোহিঙ্গারা ব্রিটিশদের সমর্থনকরায় বৌদ্ধ রাজাদের সঙ্গে একটু মনমালিন্যের সৃষ্টি হয়। মূলত সেখান থেকেই বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ