বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের প্রকোপ বাড়বে ডিসেম্বরের মাঝামাঝিতে

jessore-news-10-14নিউজ ডেস্ক : রাজধানীর সঙ্গে বিভাগীয় অন্যান্য শহর, জেলা ও গ্রামাঞ্চলের আবহাওয়ার বেশ পার্থক্য রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে বরাবরই শীত পড়ে বেশি। গত কয়েকদিনে উত্তরবঙ্গ, খুলনা এবং সিলেটে শীতের প্রকোপ কিছুটা বাড়লেও রাজধানীতে এখানো শীতের দেখা মেলেনি তেমন। তবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানীতে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, গত তিন বছরেই বছরের শেষ সময়টায় শীত ছিল বেশি। গত বছরের এসময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। যেখানে ২০১৬ সালের একই দিনে ১৫.৩ ডিগ্রি।তবে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি এ তাপমাত্রা মেনে আসবে ১০ডিগ্রি পর্যন্ত। প্রকৃতির স্বাভাবিক নিয়মে এখন প্রচণ্ড শীত থাকার কথা। ঢাকার বাইরের কিছু কিছু জেলায় হালকা শীত অনুভূত হলেও রাজধানী ঢাকায় এখনও রাতে অনেককে চালাতে হয় বৈদ্যুতিক পাখা। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঢাকায় শীতের প্রকোপ বাড়বে। তবে সেটা ততোটা প্রকট হবে না অন্য শহরগুলোর তুলনায়।

এব্যাপারে জানাতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, শীতের আগমন একটি প্রক্রিয়াগত বিষয়। এটি ‘হুট-হাট’ পরিবর্তন ঘটে না। আমাদের পরিসংখ্যান বলছে, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় রাজধানীতে শীতের প্রকোপ বাড়তে পারে।

নভেম্বর মাস শেষ হলেও রাজধানীতে শীতের দেখা না মিললেও এমন পরিবেশ হয়তো আর বেশি দিন থাকবে না। কয়েকদিনের মধ্যেই বাড়তে পারে শীত এ মাসে মাঝামাঝি সময় বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহও। জানুয়ারি মাসেও দীর্ঘমেয়াদী পূর্বাভাস সম্পর্কে তিনি জানান দেশের বিস্তীর্ণ অঞ্চলে সামনে আসছে তীব্র শৈত্যপ্রবাহ সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশাও।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি(তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিসেলসিয়াস) বয়ে যেতে পারে। এমনকি দুই তিন দিন সূর্য্যরে আলো না দেখা যেতে পারে। তবে ডিসেম্বরে ব্যাপকভাবে শীত পড়ার আশঙ্কা নেই।

জানাতে চাইলে পরিবেশ বাঁচাও আান্দোলনের সভাপতি আবু নাসের খান বলেন, গ্লোবাল ওয়ার্মিং আমাদের দেশের ঋতুচক্রে প্রভাব ফেলেছে। এখন থেকেই মৌসুম অস্বাভাবিক আচরণ করবে। কয়েকদিন আগে ভারতের চেন্নাইতে হঠাৎ করে কী পরিমাণ বৃষ্টি হলো, এমন করে হয়তো শীতকালে বন্যা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আবার দেখা যাবে কোথাও কোথাও হয়তো বরফও পড়ছে।

আবু নাসের খান আরও জানালেন, এসব সমস্যায় আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর অসুবিধা বেশি হয়। কৃষক, জেলেদের কথা মাথায় রাখা উচিত।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা হ্রাস পাবে এবং ঘনকুয়াশা থাকবে বেশ কিছুদিন। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহও হতে পারে। এদিকে প্রতিবছর শীতের মৌসুমের শেষভাগে বিভিন্ন মানবিক সংগঠন, সংস্থা গরিবদের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে শীতবস্ত্র সংগ্রহের অভিযান শুরু করে। সাধারণত এমন ধরনের অভিযান শুরু হয় যখন দেশে শীতের তীব্রতা দেখা দেয় এবং গরিব-দুঃখী মানুষের পাশে যায় বৃত্তশালীরা এটি একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত