,

দাফনের ৬৮ দিন পর ফিরে এলেন হুমায়ন

 

নিজস্ব প্রতিবেদক : হুমায়ন কবিরের লাশ দাবি করে দাফন করা হয়। রুহের মাগফেরাত কামনা করে বাড়িতে মিলাদ মাহফিল ও কুলখানীও করা হয়। এরপর ৬৮ দিন কেটে গেছে। বাড়িতে তখনও শোকের মাতম কমেনি। হুমায়ন আর নেই সেই শান্তনাই খুঁজে ফিরছেন পরিবারের সদস্যরা।সোমবার সন্ধ্যায় “মৃত” সেই হুমায়ন কবীর স্বেচ্ছায় ঝিনাইদহ পুলিশ সুপারের অফিসে হাজির হন। হুমায়ন কবীর মাগুরার ইছাখাদা গ্রামের আকমল হোসেনের ছেলে।

image-8402

সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বিশ্বাসপাড়া মসজিদের পাশ থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশটি মাগুরার ইছাখাদা গ্রামের হুমায়ন কবীরের বলে সনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। লাশ দাফনের পর বাড়িতে কুলখানী ও রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে বাড়ি থেকে রাগারাগি করে উধাও হুমায়ন কবির বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর যশোরের মনিরামপুর শহরে দর্জির কাজ করতো। এরমধ্যে একবার সে ভারত থেকেও ঘুরে এসেছে।

ঝিনাইদহ পুলিশ সুপারের অফিসে উপস্থিত হুমায়ন কবীর সাংবাদিকদের জানান, তিনি তার এক আত্মীয়ের কাছ থেকে জানতে পারেন, তার লাশ পাওয়ার পর দাফন করা হয়েছে এবং বাড়িতে কুলখানী করা হয়েছে। এ খবর শুনে তিনি বিচলিত হয়ে যান। সিদ্ধান নেন বাড়ি ফিরে পুলিশের কাছে ধরা দিবেন। সে মোতাবেক সোমবার সন্ধ্যার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঝিনাইদহ পুলিশ অফিসে উপস্থিত হয়ে নিজের নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানান।

পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে হুমায়ন কবীরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ খবরের সত্যতা স্বীকার করে জানান, শৈলকুপায় পাওয়া লাশটি হুমায়ন কবীরের নয়। সোমবার মৃত কথিত সেই হুমায়ন নিজেই ফিরে এসেছে।

উল্লেখ্য হুমায়ন কবীরের বিরুদ্ধে মাগুরা থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফি আইনে দুইটি মামলা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর তিনি এই দুই মামলা থেকে জামিন হন। ১১ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ২০ সেপ্টেম্বর শৈলকুপার হাটফাজিলপুর এলাকার ধান ক্ষেত থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করে। একদিন পর লাশটি হুমায়নের বলে তার স্বজনরা সনাক্ত করে দাফন করেন। এদিকে হুমায়ন ফিরে আসার পর শৈলকুপার হাটফাজিলপুর এলাকার ধান ক্ষেতে পাওয়া লাশের পরিচয় নিয়ে নুতন করে ভাবিয়ে তুলেছে পুলিশকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে