বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তলব

 

নিজস্ব প্রতিবেদক : নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এই দুইজনের ব্যাংক হিসাব তলব করেছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে এনবিআর বলেছে, ট্যাক্স রিটার্নের সঙ্গে আয়-ব্যয়ের মিল আছে কিনা তা খতিয়ে দেখতে এই দুজনের ব্যাংকের সব তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ব্যাংক হিসাব ছাড়াও গ্রামীণ ব্যাংকের ব্যাংক হিসাবও তলব করেছে এনবিআর।

40719fe5bdfdc5c616620eb5037ad68a-583b3499955c4
সূত্র জানায়, গত সপ্তাহে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং এনবিআর পৃথকভাবে সব ব্যাংকে চিঠি দিয়ে ড. ইউনূস ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। আর এনবিআরের চিঠিতে ড. ইউনূস ও তার স্ত্রীসহ গ্রামীণ ব্যাংকের নামে পরিচালিত এফডিআর, মেয়াদি আমানত, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ বিতরণের তথ্য, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার, ভল্ট এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য পাঠাতে বলা হয়েছে।

সূত্র জানায়, ইতোমধ্যে ব্যাংকগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আর চলতি সপ্তাহে এনবিআরকে প্রতিবেদন দেবে ব্যাংকগুলো।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। শুরুর সময় থেকেই প্রতিষ্ঠানটির এমডির দায়িত্ব পালন করছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তবে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে এ পদে থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রশ্ন তোলে। ওই বছর মার্চে ইউনূসকে ৭১ বছর বয়সে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে শান্তি স্থাপন বিবেচনায় ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ