বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পাশে দাঁড়ান : সরকারের প্রতি আহ্বান চরমোনাই পীরের

charmonai-peerবরিশাল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম মিয়ানমারের বিপদগ্রস্ত রোহিঙ্গা জনগণের পাশে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি প্রশ্ন রাখেন- রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের বিষয়ে জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ কেন? তিনি মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম জাতিসংঘ গঠনের পক্ষে মত দেন। প্রতিবেশী দেশ হিসেবে এসব নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক মহলে আলোচনা করতে সরকারের প্রতি আহবান জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আপনারা যদি শরণার্থীর চাপ সামলাতে ভয় পান, তাহলে এদেশের মানবতাবাদী মানুষের সহায়তায় এসব শরণার্থীর ভরণপোষণের ব্যবস্থা করতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা প্রস্তুত।

আগামী ৫ ডিসেম্বর মিয়ানমার দূতাবাস অভিমুখে মিছিলে যোগ দিতে সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হতে সকলের প্রতি আহবান জানান তিনি। ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলের ২য় দিন রবিবার অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা মোজ্জাম্মেল বাদাউনি। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনসহ অন্যান্যরা।

৩ দিনব্যাপী মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পীর সাহেবের বয়ান ছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম বয়ান করছেন। আগামী মঙ্গলবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩দিনব্যাপী মাহফিল শেষ হবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত