বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর ‘খুনি’দের গ্রেফতার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধে অনেকটা অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার অবরোধের প্রথম দিন চট্টগ্রাম শহর থেকে চবিতে কোন শাটল ট্রেন ও বাস যেতে পারেনি। অবরোধের সময় চবিতে বেশির ভাগ ক্লাস ও পরীক্ষা অনুষ্টিত হয়নি। অবরোধ চলাকালে ক্যাম্পাসে কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

cu

চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘চবিতে অবরোধের কোন প্রভাব পড়েনি। বেশির ভাগ বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্টিত হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে শাটল ট্রেন ও বাস শহর থেকে ক্যাম্পাসে আসেনি।’

ষোলশহর জংশনের স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, ‘অবরোধের কারণে কোন শাটল ট্রেন শহর থেকে চবি ক্যাম্পাসে যায়নি।’

অবরোধ সমর্থনকারী চবি ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন বলেন, ‘প্রথম দিনের অবরোধ সফল হয়েছে। শহর থেকে কোন বাস ও শাটল ট্রেন চবিতে যেতে পারেনি। ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।’

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর চবি থেকে দিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে দিয়াজকে হত্যার অভিযোগ করে আসছে তার পরিবার ও অনুসারিরা। ময়নাতদন্ত রিপোর্টে দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন আসলেও তা প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত