বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহমানীসহ ১০ জনের বিচার শুরু

0aনিউজ ডেস্ক : মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীম ‍উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত আগামী বছরের ৪ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

আজ আদালতে জসীম ‍উদ্দিন রাহমানীসহ মামলার অপর তিন আসামি উপস্থিত ছিলেন। তারা হলেন, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু, মো. নাইম ও আলী আজাদ। এদের মধ্যে আলী আজাদ জামিনে রয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন, মো. জাহিদুর রহমান, কাজী রেজওয়ান, কাজী নাইমুল হাসান, মো. জুম্মন, মো. পিয়াস ওরফে আবদুল্লাহ আল আসাদুল্লাহ, আমিনুল ইসলাম। এই ৬ জন বিভিন্ন সময়ে আদালত থেকে জামিন নেন। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, আদালতে উপস্থিত চার আসামিকে অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন।

মামলায় বলা হয়, ২০১৩ সালের ২৫ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকায় আসামিরা উগ্রপন্থী খুতরা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতায় প্ররোচিত করার অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মণ মোহাম্মদপুর থানায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবদুল লতিফ শেখ এই ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, এই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকায় মামলার কার্যক্রম আটকে যায়। এ বছর মন্ত্রণালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হলে ৮ নভেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

মো. জসীম ‍উদ্দিন রাহমানীকে ব্লগার আহম্মেদ রাজীব হায়দায় হত্যা মামলায় ৫ বছরের সাজা দিয়েছিল আদালত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ