বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন বৈধ আইভী-সাখাওয়াতের

1445166_নিউজ ডেস্ক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মোট ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দুই দিনব্যাপী বাছাইয়ের দ্বিতীয় দিন রবিবার সকাল ১১টা থেকে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সুলতান মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বাকি ছয়জন বৈধ মেয়র প্রার্থী হলেন ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস এবং জাতীয় পার্টির মেজবাহ উদ্দিন ভুলু। নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, রবিবার মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়েছে। একই দিন ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্রও যাচাই-বাছাই করা হবে। তিনি জানান, যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, তারা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নাসিক নির্বাচনে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ