,

কপাল পুড়ল পেসার শহীদের

photo-1480239600বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগেরদিনই ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন পেসার মোহাম্মদ শহীদ। তাই তিনি ছিটকে পড়েন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সে ম্যাচ থেকে। ঢাকা ডায়নামাইটসের এই পেসারের জন্য নতুন করে দুশ্চিন্তার খবর হলো, বিপিএল থেকেই ছিটকে পেড়েছেন তিনি। তা ছাড়া জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরেও তাঁর যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ রোববার সকালে শহীদের হাঁটুতে এমআরআই করানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, শহীদের হাঁটুর লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অনেকদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

তাই এখন শহীদকে অস্ট্রেলিয়ায় অনুশীলনেও পাঠানো হবে না। আর নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কি না সেটাও একরকম অনিশ্চয়তার মধ্যে আছে। অবস্থা এমন হয়েছে, আগামী জানুয়ারির আগে তাঁর মাঠে ফেরা সম্ভব নয়।

এবারের বিপিএলে দারুণ খেলছিলেন ঢাকা ডায়নামাইটসের এই পেসার। ১৫ উইকেট নিয়ে শীর্ষ বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন খুলনার পেসার শফিউল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে