বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পানি সম্মেলন এবং দ্বি-পাক্ষিক সরকারি সফরে হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

pm2

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, রেলপথ মন্ত্রী মু‌জিবুল হক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রমুখ।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ২৮ নভেম্বর থেকে শুরু হবে তিন দিনের বিশ্ব পানি সম্মেলন। জাতিসংঘ ঘোষিত পানি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটির সদস্য হিসেবে এই সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব একেএম শহীদুল হক। এছাড়াও সংশ্লিষ্ট সচিব, ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল, সংবাদকর্মীরা প্রধানমন্ত্রীর সফরে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত