বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আইসিটিকে শিল্পখাতে নেয়া হয়েছে’

 

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগকে শিল্পখাতে নেয়া হয়েছে। বর্তমানে গার্মেন্টস খাত থেকে বাংলাদেশ ২৮ মিলিয়ন ডলার আয় করছে। তেমনি ২০২১ সালে আইসিটি খাত থেকে ১৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। এ জন্য জনশক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে।

image-7971

শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌর এলাকার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। বর্তমান সরকার মানুষের হাতের নাগালে সরকারি সেবাগুলো পৌঁছে দেয়ার জন্য ৪৮৭টি উপজেলাকে হাইস্পীড ইন্টারনেটের আওতায় আনা হয়েছে।

তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক একটি পরিবার, সমাজ, দেশকে ধ্বংস করে দেয়। মাদককে প্রশ্রয় নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় নেই। এর সাথে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। সে যত বড়ই ক্ষমতাবান বা প্রভাবশালী হোক না কেন।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।

এর আগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা ভূমি অফিসের অনলাইনে নামজারীসহ বিভিন্ন সেবার উদ্ধোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ