,

শ্যামলী শিশু মেলা সিলগালা করল ডিএনসিসি

samoly_নিউজ ডেস্ক : রাজধানী শ্যামলীতে অবস্থিত ‘শিশু মেলা’ সিলগালা করে তা দখলে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দীর্ঘ এক যুগ অবৈধ দখলে থাকার পর শনিবার পার্কটি দখলে নেয় সংস্থাটি। শনিবার বেলা সোয়া ১১টার দিকে পার্কে আসেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

এসময় তিনি সাংবাদিকদের বলেন,  দীর্ঘ এক যুগ ধরে প্রতি তিন বছরের জন্য এক লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেওয়া হচ্ছিল। ইজারা চুক্তি শেষে আমরা পার্কটি দখলের সিদ্ধান্ত নিই। কিন্তু একের পর মামলা আর রিটের কারণে আমরা দখলে যেতে পারিনি। এখন আমাদের পক্ষে রায় এসেছে। আমরা জয়ী হয়েছি। তাই পার্কটি দখলে নিয়েছি।

তিনি বলেন, এদের অনেকেই দখলদার। আমরা বলি এরা চোর। সাধারণ মানুষের জমি আর দখলে যেতে দেয়া হবে না।

মেয়র আরো বলেন, শিশু মেলা আজ থেকে বন্ধ। আপনারা (দখলদাররা) আমাদের সাথে কথা বলেন। আমরা একটা ‘সিজার লিস্ট’ তৈরি করবো। মালামালের কোনো ক্ষতি হবে না। আপনারা সাধারণ মানুষের জমি দখল করে আছেন। আজ থেকে আপনাদের এখানে কোনো অধিকার নেই। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে