বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার

photoময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে একটি প্রাইভেটকারের ধাক্কায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রিন্স (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সঙ্গী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ত্রিশাল উপজেলার নওধার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আজ সন্ধ্যায় বিএনপির ওই নেতা ওয়াসিম নামের এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নওধার নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন।

ওসি আরো জানান, স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিএনপি নেতা প্রিন্স মারা যান। আহত ওয়াসিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত