,

রাগীব আলী কারাগারে

ragib-aliনিউজ ডেস্ক : সিলেটের আলোচিত শিল্পপতি রাগীব আলীকে ভারতের করিমগঞ্জে আটকের পর বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তাকে আসামের পুলিশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

এদিকে রাগীব আলীকে বিকেলে সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাবান তহুরার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের তারাপুর চা বাগানের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি দখলের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পর রাগীব আলী ভারতে পালিয়ে যান ।

রাগীব আলীর বিরুদ্ধে সিলেট জেলার বিশ্বনাথ থানায় দু’টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পরোয়ানাভূক্ত রাগীব আলী গত ৩ মাস যাবৎ পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আটক করে । ভিসার মেয়াদ শেষ হওয়ায় সেদেশের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বিএসএফ সদস্যরা বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে রাগীব আলীকে বিজিবির কাছে হস্তান্তর করে। এসময় বিজিবি’র কর্মকর্তারা তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিয়ানীবাজার থানা পুলিশ তাকে বিশ্বনাথ থানার কাছে হস্তান্তর করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, রাগীব আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দু’টি মামলা রয়েছে। তাই তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রাগীব আলীকে সিলেটের আদালতে নেয়া হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই তিনি সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে স্বপরিবারে ভারত পালিয়ে যান । গত ১২ নভেম্বর সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসার পর রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। আব্দুল হাই বর্তমানে কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে